এসইও এর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এটি ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। এসইও এর পূৃ্র্ণরুপ হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। সার্চ ইঞ্জিনগুলো মূলত অর্গানিক ট্রাফিকের একটি বড় উৎস। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন প্রকিয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের প্রথম পেইজে নিয়ে আসা সম্ভব এবং কোন ওয়েবসাইট কিংবা কোন ওয়েবপেইজ যদি সার্চ ইঞ্জিনে প্রথম পেইজে র্যাঙ্ক করে, তাহলে অসংখ্য অর্গানিক ট্রাফিক ওয়েবসাইটটি পেয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় অসংখ্য কোম্পানি তাদের ব্যবসাকে আরো বিস্তৃত এবং প্রসারিত করার জন্যে তাদের ওয়েবসাইটে এসইও করে যাচ্ছে। একজন ইউজার কোন কিওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করলে সে তার কাঙ্খিত ফলটি সাথে সাথেই পেয়ে যায়। একজন ইউজার কিন্তু গুগলের প্রথম পেইজ থেকেই তার কাঙ্খিত ফলাফলগুলো দেখে এবং সে কিন্তু কখনোই নিচের দিকে গিয়ে গুগলের পরবর্তী পেইজগুলো তে যায় না।
প্রথম পেইজ থেকেই সে তার তথ্যগুলো অনুসন্ধান করে থাকে।
Statcounter এর রিপোর্ট অনুযায়ী, সব ডিভাইস প্লাটফর্মে (Mobile, Tablet, PC) তে পুরো বিশ্বে প্রায় 92.82% মানুষ Google- গুগলকে সার্চ ইঞ্জিন হোস্ট হিসেবে ব্যবহার করে থাকে। আপনার সাইটের জন্যে এসইও কতটা গুরুত্বপূর্ণ আশাকরি তা বুঝতে পারছেন।